মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক

রূপগঞ্জে কাভার্ডভ্যান ও ট্রাকে আগুন, আটক ৪

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২০৯ Time View

বিএনপি-জামায়াতের ডাকা ৩দিনের অবরোধের শেষ দিনে রূপগঞ্জে বিক্ষোভ করেছে বিএনপির নেতা-কর্মীরা। এসময় তারা একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে, ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার কুশাব এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন নেতা-কর্মীরা। পাল্টা জবাবে পুলিশ গুলি ছুড়লে বেশ কয়েকজন আহত হন। বিক্ষোভকারীরা বিএনপি নেতা কাজী মনিরের অনুসারী এবং তার নেতৃত্বেই বিক্ষোভ মিছিলটি হয় বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ছাত্রদলের নেতা-কর্মীরা অবরোধ সমর্থনে সকালে এশিয়ান হাইওয়েতে অবস্থান নেওয়ার পরপরই একটি কাভার্ড ভ্যান আটকে দেওয়া হয়। এরপর ওই ভ্যানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তাঁরা। পরে আরেকটি কাঠবোঝাই ট্রাক সামনে এলে সেটিও ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। পরে সেখানে থাকা পুলিশের টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আবির হোসেন বলেন, ‘ঘটনাস্থলে একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছিল। সেগুলো নিভিয়ে ফেলা হয়েছে। আমরা চারজনকে আটক করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ছোড়া হয়। এছাড়া রূপগঞ্জের কাঞ্চন এলাকায়ও টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়েছিলো, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বলে জানান তিনি’

জেলা পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা আরও জানান, ‘আটককৃতরা নিজেদের ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দিয়েছে। এবং সিনিয়র নেতাদের নির্দেশেই ট্রাক ও কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে বলে জানায় তারা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »