বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

রূপগঞ্জে আইন শৃঙ্খলা বাহীনির অভিযানে বিদেশী পিস্তল-মদসহ আটক ১

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩৬২ Time View

রূপগঞ্জে পুলিশের অভিযানে বিদেশী অস্ত্র ও মদসহ এক জনকে আটক করা হয়েছে। সোমবার (১ জানুয়ারী) রাতে গোলাকান্দাইল নতুন বাজার এলাকা থেকে মাহফুজ নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ জানুয়ারী) বেলা সাড়ে ১২টায় এক মিডিয়া ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

ব্রিফিং এ পুলিশ সুপার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করছি। যাতে কেউ পেশী শক্তি ও অবৈধভাবে অস্ত্রের ব্যবহার করতে না পারে সেই দিকে নজর রেখে আমরা তৎপর আছি। যারা সন্ত্রাসী কার্যকালাপের সাথে জড়িত ও অবৈধ অস্ত্র ব্যবহার করছে তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।

তিনি বলেন, গতকাল (১ ডিসেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, ভুলতা গোলাকান্দাইল এলাকায় অবৈধ অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সাব ইন্সপেক্টর জাহিদুলের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এসময় কিছু সন্ত্রাসীর উপস্থিতি দেখতে পাই। পুলিশকে দেখে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এসময় মাহফুজ নামে একজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক মাহফুজের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রজু হচ্ছে। আমরা তার পরিচয় অনুসন্ধান করতে গিয়ে জেনেছি তার বিরুদ্ধে হত্যা, গণধর্ষণ সহ ৬টি মামলা আছে।

তিনি আরও বলেন, আমাদের সন্ত্রাস বিরোধী অভিযান চলমান থাকবে। কেউ যাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা তৈরী করতে না পারে সে ব্যাপারে আমরা কঠোর অবস্থানে থাকবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »