রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

নারায়ণগঞ্জ মহানগর শিক্ষক ফোরামের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৬৭ Time View

জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগর শাখার উপদেষ্টা মুফতী মাসুম বিল্লাহ বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি। শিক্ষার মাধ্যমে নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে উঠে। সেই শিক্ষার ভীত যদি দুর্বল হয়, জাতিস্বত্তা বিরোধী হয় অসঙ্গতিপূর্ণ বিতর্কিত কারিকুলাম হয় তাহলে শিক্ষার্থীরা নৈতিকতার পরিবর্তে নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়বে। স্বাধীনতার পর বাংলাদেশে অনেকগুলো শিক্ষা কমিশন গঠন করা হয়েছে কিন্তু দেশের ভিবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য ও নৈতিকতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে কোন কমিশন আন্তরিক ভূমিকা পালন করেনি। বরং বার বার শিক্ষাখাতকে বিতর্কের দিকে ঠেলে দিচ্ছে যার ফলে আজও দেশের মানুষ শিক্ষাব্যবস্থা ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে শংকিত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দেশব্যাপী জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঘোষিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেসক্লাব চত্ত্বরে “নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বাকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবিতে আয়োজিত মানববন্ধনে ফোরামের সভাপতি আলতাফ হোসেন গাজী বলেন- নতুন শিক্ষাক্রমের পক্ষে যারা বলছেন তাদের সন্তানরা এই কারিকুলামে পড়ছে না। তারা চায় নিম্ন মধ্যবিত্তের সন্তানেরা শ্রমিক ও কেরানী ছাড়া আর কিছুই যেন হতে না পারে।

মহানগর সাধারণ সম্পাদক মুহা. আমির হোসেনের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী হাবিবুল্লাহ হাবিব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী শাহজালাল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সাভাপতি মুহা. রবিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহা. মাহদি হাসান ও জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুহা. আব্দুল হান্নান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »