সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

নারায়ণগঞ্জে বিএনপির ৫ নেতা-কর্মী আটক

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ Time View

নারায়ণগঞ্জে বিএনপির অন্তত ৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহর ও উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তিনি বলেন, ৫ জনকে আটক করা হয়েছে। মামলার ওয়ারেন্ট ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার আটক নেতা-কর্মীদের বুধবার (২৫ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার গ্রেপ্তার হন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক নেতা রিপন সিকদার, উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইউনুস আলী, ফতুল্লা থানা যুবদলের নেতা দেলোয়ার হোসেন নয়ন ও আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের নেতা মুকুল ইসলাম।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, রাতের আঁধারে বাড়ি থেকে উঠিয়ে এনে থানায় মামলায় জড়ানো হচ্ছে। ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত জেলায় অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »