শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ওমরাহ থেকে ফিরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূল করবে শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৫ Time View

‘ওমরাহ থেকে ফিরে মাদক কারবার বন্ধের উদ্যোগ নেবো’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বর্তমানে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থান করছেন তিনি। সেখান থেকে একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ভিডিও বার্তায় শামীম ওসমান বলেন, আল্লাহর ঘরে দাঁড়িয়ে সবাইকে সালাম জানাচ্ছি। সবার জন্য মন খুলে দোয়া করছি। আপনার দোয়া করবেন যাতে আমার হজ কবুল হয়। দেশবাসীর জন্য ও সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করেছি। আপনারও আমার জন্য দোয়া করবেন। এবার ওমরাহ থেকে ফিরে মাদক কারবার বন্ধের উদ্যোগ নেব। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এই কাবা শরিফ ছুঁয়ে আমি ওয়াদা করেছিলাম নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ পল্লী উঠিয়ে দেব। আল্লাহ আমাকে কবুল করেছিলেন, শেখ হাসিনার উসিলায় আমি তা করেছি।

এর আগে, গত রবিবার (২৪ সেপ্টেম্বর) সপরিবারে আল্লাহর ঘর তাওয়াফ করতে যান এই সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »