রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

বন্দরে ১৫ ইটভাটা বন্ধ: জরিমানা ৫৪ লাখ টাকা

বন্দর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৯৪ Time View

বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ১৫ ইটভাটাকে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সেই সাথে ঐ ইটভাটাগুলোকে ৫৪ লাখ টাকা জরিমানা করেছে সংস্থাটি। বুধবার (৩১ জানুয়ারি) দিনভর বন্দরের কেওঢালা এলাকায় এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে মেসার্স রূপা ব্রিকস, মেসার্স আওলাদ ব্রিকস এবং আনন্দ ব্রিকস অ্যান্ড কোং নামে ইটভাটাকে ৬ লাখ টাকা করে এবং আল মদিনা ব্রিকস (বি আর বি), মেসার্স আল্লাহ ভরসা ব্রিকস, মেসার্স আল্লাহ মহান ব্রিকস, মেসার্স ভূঁইয়া ব্রিকস, মেসার্স ন্যাশনাল ব্রিকস, মেসার্স দেওয়ান ব্রিকস অ্যান্ড কোং, মেসার্স আল্লাহর দান ব্রিকস, মেসার্স খান ব্রিকস, মেসার্স এস কে বি, মেসার্স সোনারগাঁ টাটা ব্রিকস, মেসার্স সেভেন জিরো সেভেন, মেসার্স টু এস বি ব্রিকসকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় মেসার্স আওলাদ ব্রিকস, মেসার্স রূপা ব্রিকস ও আনন্দ ব্রিকস অ্যান্ড কোংয়ের চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদ বলেন, ‘পরিবেশ অধিদফতরের ছাড়পত্র, ইট পোড়ানোর লাইসেন্স এবং মাটি ব্যবহারের জন্য জেলা প্রশাসকের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৫৪ লাখ টাকা জরিমানাসহ সবগুলো ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।’

পরিবেশ অধিদফতরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক শেখ মুজাহিদ বলেন, ‘এই জেলায় ২৪৪টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১২০টির অধিক ইটভাটা আদালতে রিট করে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়া অবৈধ ৪২টির বিরুদ্ধে আমরা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছি।’

পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম অভিযানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »