বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

বন্দরে লরিচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা

বন্দর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

বন্দরে সড়ক দূর্ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ইসরাত জাহান তানহা (১৮) নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিহত শিক্ষার্থী পিতা ফারুক ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে এ মামলা দায়ের করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে বারটায় বন্দর উপজেলার আন্দিরপাড়স্থ এশিয়ান হাইওয়ে সড়কে এ র্দূঘটনা ঘটে। যার মামলা নং- ৩(৯)২৩ ।

দূর্ঘটনার পর ঘাতক লরি চালক পলাতক রয়েছে। তবে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘাতক লং ভেহিকেলটি জব্দ করেছে।নিহত শিক্ষার্থী ইসরাত জাহান তানহা রুপগঞ্জ থানার মাছিমপুর এলাকার ফারুক ভূইয়া মেয়ে।

মামলার তথ্য সূত্রে জানাগেছে, মামলার বাদী ছোট মেয়ে ইসরাত জাহান তানহা ঢাকা খ ১১-৪২৬৯ নাম্বারের একটি সিএনজি যোগে তার বড় বোনের শ^শুড় বাড়ী বন্দর থানার মদনপুর এলাকায় যাওয়ার পথে আন্দিরপাড় এলাকায় আসলে ওই সময় বেপরোয়া গতিতে চালিয়ে আসা ঢাকা মেট্রো ঢ ৮২-০১১২ নাম্বারের লং ভেহিকেলের সাথে মোখমুখি সংঘর্ষে উল্লেখিত শিক্ষার্থী ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নিহতের স্বজনরা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে লিখিত ভাবে আবেদন করলে হাইওয়ে থানা পুলিশ লিখিত আবেদনের প্রেক্ষিতে নারী শিক্ষার্থী মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »