শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

বন্দরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ Time View

বন্দরে ৫০ পিছ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর শাহীমসজিদ এলাকার আইয়ুব আলী মিয়ার ছেলে পারভেজ (৩৬) নবীগঞ্জ সেনায়াদ্দা এলাকার মৃত ইয়াদ আলী মিয়ার ছেলে ইসমাইল (৬২) ও বন্দর বাড়ীপাড়া এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে রনি (২৮)।

গ্রেপ্তারকৃত ৩ মাদক কারবারিকে উল্লেখিত মাদক মামলায় সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক নূর এ আলম সিদ্দিকী বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-১০ (৯)২৩।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা র্দীঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবাসহ ওই মাদক কারবারিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »