বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

বন্দরে অভিযানে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার ৪

বন্দর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৯০ Time View

নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ৪ যুবককে গ্রেফতার করেছে। শনিবার রাতে তাদের কে বন্দর থানার মদনপুরের চানপুরস্থ জামালউদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তবে জেলা গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সুজন ও ইমরান ভূইয়া নামের অপর দুই যুবক।

গ্রেফতারকৃতরা হলো- নারায়নগঞ্জ জেলার বন্দর থানার চানপুর দক্ষিন পাড়ার সরাফত আলী ওরফে আলী হোসেনের পুত্র রুবেল প্রধান(৩২), একই থানার চানপুর উত্তর পাড়ার শফিকুল ইসলামের পুত্র নাঈমুর রহমান (২৪), চানপুর দক্ষিন পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র ওমর ফারুখ (৩৮) ও মোঃ তাজুল ইসলামের পুত্র মোঃ ফারুক(২৭)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে দশটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস,এম শামীম,পরিদর্শক আশিক ইমরান,সহকারী উপ-পরিদর্শক আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার বন্দর থানার চানপুরস্থ জামাল উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে রুবেল প্রধান,নাঈমুর রহমান,ওমর ফারুখ ও মোঃ ফারুখ কে একটি বিদেশী পিস্তল এবং দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার করে। পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »