বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

আগস্টে বন্দর থানায় বিভিন্ন অপরাধে ৪৬ মামলা, পুলিশের দাবি অন্যান্য মাসের চেয়ে অনেক ভালো

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

গত আগস্ট মাসে বন্দরে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৪৬টি। এর মধ্যে হত্যা মামলা দায়ের হয়েছে ২টি, চুরি ১টি, অস্ত্র আইনে ১টি, মাদক আইনে ২১টি, মানিলন্ডারিং মামলা ১টি, ধর্ষন ২টি, নারী ও শিশু নির্যাতন মামলা ৩টি, সড়ক দূঘটনা ১টি ও ডিজিটাল নিরাপত্তা আইনে ১টিসহ আরো অন্যান্য মামলা দায়ের হয়েছে ১৩টি।

তবে গত আগস্ট মাসে বন্দর থানায় ডাকাতি কোন মামলা দায়ের হয়নি। পুলিশের দাবি গত আগস্ট মাসে বন্দরে আইন শৃঙ্খলা যে কোন মাসের চেয়ে অনেক ভালো।

গত আগস্ট মাসে বন্দর থানায় রুজুকৃত ২১টি মাদক মামলায় বন্দর থানা ও র‌্যাব-১১সহ জেলা বিভিন্ন আইন প্রয়োগকারি সংস্থা বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ কেঁজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৯৩১ পিছ ইয়াবা, ৮৬ গ্রাম হেরোইন ও ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

এ ছাড়াও গত আগস্ট মাসে বন্দর থানা পুলিশ ও র‌্যাব-১১ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৭ জন জিআর মামলার ওয়ারেরন্টভূক্ত ও ২২ জন সিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়।

এ ছাড়াও জিআর ১ ও সিআর মামলার ৩ সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে জানায়, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের কোন ছাড়া নেই আমার কাছে। গত মাসে ৪৬টি মামলার মধ্যে ২১টি মামলা মাদকের।

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার জন্য গত শনিবার বিকেলে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মহড়াসহ বন্দরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাতের বেলায় বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশের টহল জোরদার রাখা হয়েছে।

আইন শৃঙ্খলা রক্ষার্থে বন্দর থানা পুলিশ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে আমি বন্দরবাসীর সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »