বুধবার, ২৭ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

সরকার জনগণের সাথে প্রতারণা করছে: রিয়াদ চৌধুরীর

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৩ Time View

সরকারের পতন ও নির্বাচনকে ডামি উল্লেখ করে তা বর্জনের দাবীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে লিফলেট বিতরণ করেছে ফতুল্লা থানা বিএনপি ও অংঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা বাজার থেকে লিফলেট বিতরণ শুরু করে লঞ্চঘাট হয়ে রেলস্টেশন বটতলায় গিয়ে শেষ হয়।

এ সময় রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, এ সরকার জনগনের সাথে প্রতিনিয়ত প্রতারণা করছে। তারা মুখে বলে এক করে আরেক। এই সরকারকে মানুষ আর বিশ্বাস করেনা। আইন-শৃংখলা বাহিনীকে ব্যবহার করে মিথ্যা মামলা ও গ্রেফতার করিয়ে জনগনকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকতে চাইছে। কিন্ত এ ভাবে বেশী দিন টিকে থাকা যায়না। তাদের পতন যখন হবে তা হবে অতিমাত্রায় ভয়াবহ। সেই দিন আর বেশী দুরে নয়। অতি শীঘ্রই জনগনকে সাথে নিয়ে সরকারের পতন ঘটিয়ে বিজয় ছিনিয়ে আসবে বিএনপির নেতা-কর্মীরা।

তিনি আরো বলেন, সময় থাকতে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। আর পদত্যাগ করতে বাধ্য করা হলে অনেক প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। তিনি নেতা, কর্মী ও সমর্থকদের মুক্তি দাবীর পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মো. মামুন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, ফতুল্লা থানা তাতী দলের আহবায়ক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, ফতুল্লা থানা জাসাসের সভাপতি আনোয়ার হোসেন সজিব, ফতুল্লা থানা বিএনপির সহপ্রচার সম্পাদক মিলন ঢালী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন, মামুন হাসান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাইজুল ইসলাম আল আমিন, ফতুল্লা থানা বিএনপি নেতা মিজান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুপম, আল আমিন, ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা অরুণ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক মামুন, ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রাসেল, ফতুলা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি, রুবেল চৌধুরী, সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাকসুদ মাসুম, সাংগঠনিক সম্পাদক শাহীন, যুগ্ম সম্পাদক সৈকত রাজ, রিপন, মামুন, ফতুল্লা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ সাজ, যুবদল নেতা ফেরদৌস পারভেজ ড্যানি, আরিফ, জীবন, রাহাত প্রধান, কাওসার, সাদ্দাম, পলাশ,র নি, স্বেচ্ছাসেবক দল নেতা নাইম, সেলিম, শামিম, হযরত, সোহাগ, রিপন, ফতুল্লা থানা ছাত্রদল নেতা মেহেদি, আসিফ, সানি, হানিফ সহ ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »