বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

ভোট কেন্দ্রে নাশকতার ঘটনায় গিয়াসউদ্দিনের ছেলেসহ ১৫ নেতকর্মীর বিরুদ্ধে মামলা

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩১৬ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভোটকেন্দ্রে নাশকতার অভিযোগে বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিনের ছেলেসহ ১৫ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ। ৭ জানুয়ারি ফতুল্লা মডেল থানা পুলিশ মামলাটি দায়ের করে। মামলায় ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. শাহীন উল্লাহ ওরফে শাহীনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার আসামীরা হলেন- ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু, জেলা কৃষক দলের সদস্য সচিব ও সাবেক এমপি গিয়াসউদ্দিনের ছেলে কায়সার রিফাত, ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক আমীর ব্যাপারী, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড: আলমগীর, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জসিম, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি শরীফ হোসেন মানিক, থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, বিএনপি নেতা মুন্না, রাসেল, কামাল ব্যাপারী ও মনির হোসেন।

শনিবার (৬ জানুয়ারি) ফতুল্লার ১৬৯ নং কেন্দ্রে (উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা) কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করার অভিযোগে শাহীনকে স্থানীয়রা আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে দেয়। পরে তাকে সেখান থেকে আটক করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, এজাহার নামীয় আসামী শাহীনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকেও গ্রেপ্তারের চেস্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »