রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

বায়ুদূষণ রোধে ফতুল্লায় তিন অবৈধ ইটভাঁটির কার্যক্রম বন্ধ

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ Time View

সদর উপজেলার ফতুল্লার দাপা ও নন্দনালপুল এলাকায় বায়ুদূষণ বন্ধে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাঁটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় তিনটি ইটভাঁটিকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। রবিবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র‌্যাব-১১, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ (ডিপিডিসি) এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

জরিমানা প্রাপ্ত ইটভাঁটিগুলো হলো- আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২ কে ৫ লাখ টাকা, মেসার্স এমএসবি ব্রিকসকে ৫ লাখ টাকা ও মেসার্স এসইউএ ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, উক্ত অভিযানে ইট প্রস্তুত ও ভাঁটি স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ৩টি অবৈধ ইটভাঁটিকে পনেরো লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। এ সময় ৩টি অবৈধ ইটভাঁটির কার্যক্রম সম্পুর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। ইটভাঁটিগুলোর বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে মিটার খুলে ফেলা হয়। এ্যাস্কেভেটরের সাহায্যে ইট ও স্থাপনা গুড়িয়ে ফেলা হয় এবং চিমনী আংশিক ভেঙ্গে ফেলা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের টিমের মাধ্যমে পানি ছিটিয়ে কাঁচা ইট ব্যবহার অনুপোযোগী করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »