বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

বন্দরে ফতুল্লার মাদক ব্যবসায়ী মাদকসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৫ Time View

ফতুল্লার তুষারধারা,গিরিধারা, শহীদ নগর, আদর্শ নগর এলাকার শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী গাজী মুজাহিদ মোল্লাকে(২৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশের একটি টিম।

এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মুজাহিদ (২৪) ফতুল্লা মডেল থানার কুতুবপর ইউনিয়নের আদর্শনগর মোহাম্মদবাগ এলাকার গাজী মোল্লার পুত্র।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে বন্দর থানার মদনগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে ৬০ বোতল ফেনসিডিল ও ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে বন্দর থানার মদনগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছে।

সম্প্রতি কুতুবপুরের শহীদ নগর এলাকায় চাঁদার দাবীতে রিপন দাস ও তাঁর স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত হত্যার চেষ্টা করে মুজাহিদ বাহিনী। বিশাল বাহিনী নিয়ে হামলা চালানোর একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভাইরালও হয়।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হলেও পুলিশ মুজাহিদকে গ্রেপ্তার করতে পারেনি। গত ২১ আগস্ট রাতে চাঁদার দাবীতে কুতুবপুরের দৌলতপুরে ব্যবসায়ী ইব্রাহীমকে কুপিয়ে হত্যার চেষ্টা করে মোজাহিদ বাহিনী।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর এবং উঠতি বয়সের উশৃঙ্খল যুবকদের নিয়ে বিশাল একটি বাহিনী গড়ে তুলে নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে।

ধুরন্ধর গাজী মুজাহিদ এলাকায় প্রভাব বিস্তার করতে কখনো প্রশাসনের কর্তা ব্যাক্তিদের সাথে, কখন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে কিংবা জনপ্রতিনিধিদের সাথে ফটোসেশান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে থাকেন।

এই ছবিকে পুঁজি করেই নিজেকে বিশাল বাহিনী প্রধান হিসেবে আত্ম প্রকাশ ঘটিয়ে এলাকায় মাদক বিক্রি,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। এই বাহিনীর কাছে তুষারধারা,গিরিধারা,শহীদ নগর, আর্দশ নগর, নুরবাগ এলাকাবাসী অনেকটাই জিম্মি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »