রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

ফতুল্লায় সহযোগীসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৮৩ Time View

ফতুল্লায় পৃথক দুটি অভিযান চালিয়ে দুই শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত দুই শীর্ষ নারী মাদক ব্যবসায়ী হলো- ফতুল্লা মডেল থানার বক্তাবলী চর রাজাপুর এলাকার মৃত আলী মিয়ার স্ত্রী জমিলা খাতুন (৬০), জেলার সদর থানার আমলাপাড়ার মো. ইসলামের স্ত্রী ফাতেমা ইসলাম (৫৯)।

তাদের দুই সহযোগী হলো- ফতুল্লা মডেল থানার মুসলমিনগর নতুন বাজারের মৃত ইসলাম মাতবরের পুত্র জাহাঙ্গীর (৪৫) ও একই থানার এনায়েত নগরের জাহাঙ্গীরের পুত্র মো. মাহিম (২২)।

জানা যায়, রোববার (২৭ আগষ্ট) বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান, সহাকরী উপপরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা মডেল থানার মুসলিম নগর নতিন বাজার মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজা সহ ফাতেমা ইসলাম, জাহাঙ্গীর ও মো. মাহিমকে গ্রেপ্তার করে।

পরবতর্তীতে বিকেল ছয়টার দিকে ফতুল্লা মডেল থানার বক্তাবলী চর রাজাপুর এলাকয় অভিযান চালিয়ে অপর শির্ষ মাদক ব্যবসায়ী জমিলা খাতুন কে ১ শত পুরিয়া হেরোইন সহ গ্রেপ্তার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদক উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »