বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

ফতুল্লায় রেল লাইনে লোহার পাত রেখে নাশকতার পরিকল্পনা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২২৮ Time View

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে রাখা ছিল ভারী লোহার পাত৷ যাতে ঘটতে পারতো বড় ধরনের দুর্ঘটনা৷ তবে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জরুরী সেবা ৯৯৯ এ কল পেয়ে সেই লোহার পাত সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় রেলওয়ে পুলিশ৷

মঙ্গলবার রাত দেড়টা দিকে ফতুল্লার কোতালেরবাগ হক বাজার সংলগ্ন রেললাইন থেকে লোহার পাতটি সরানো হয় বলে জানান নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান৷

পুলিশের ধারণা, নাশকতার পরিকল্পনা থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে রেললাইনে এমন ভারী লোহার পাত রেখেছিল দুর্বৃত্তরা৷ যাতে ট্রেন এসে উল্টে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।

এসআই মোখলেসুর রহমান জানান, ‘ভারী একটি লোহা রেললাইনের উপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে পড়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো৷ স্থানীয়রা এটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দিলে আমরা সেখানে গিয়ে লোহার পাতটি সরিয়ে ফেলি৷ এতে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে৷’

‘যারা এমনটা ঘটিয়েছে তাদের চিহ্নিত করতে তদন্ত চলছে৷’, বলেন তিনি৷

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, ‘খবর পেয়েছি দুর্বৃত্তরা রেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। আমাদের পুলিশ সতর্ক অবস্থায় আছে। নাশকতাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে৷’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »