বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ফতুল্লায় বেপরোয়া যাত্রীবাহী ইজিবাইকের চাপায় শিশু নিহত

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৮৮ Time View

ফতুল্লায় বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী ইজিবাইকের নিচে পড়ে এক শিশু নিহত হয়েছে। এর আগে সোমবার (১৬ অক্টোবর) ভোর ৫টায় ফতুল্লার কাশিপুর ভোলাইল এলাকায় ওই ঘটনা ঘটে। প্রথমে আহত অবস্থায় শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃতঘোষনা করেন।

নিহত শিশুর নাম তমা (৭)। সে গাইবান্ধা গোবিন্দগঞ্জের হারিরাম ইউনিয়নের আমপুরা গ্রামের তছলিম মিয়ার মেয়ে। তারা স্বপরিবারে ফতুল্লার কাশিপুর ভোলাইল মিষ্টির দোকান এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব মাহমুদ জানান, তমা ঘুম থেকে উঠে বাসার সামনে গেইটের কাছে দাড়াতেই বেপরোয়া গতিতে আসা ইজিবাইক (বেটারী চালিত অবৈধ বাহন) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তখন আশপাশের লোকজন তমাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক ইজিবাইক চালককের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এঘটনায় মামলা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »