শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

ফতুল্লায় পিচ্চি মানিক হত্যায় গ্রেপ্তার আরও ১জন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২১৬ Time View

ফতুল্লার চানমারীতে পিচ্চি মানিক নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ী হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তাদের দাবি গ্রেপ্তারকৃত যুবক হত্যাকান্ডের সাথে জড়িত। মঙ্গলবার (৮ আগস্ট) বরগুনা জেলার আমতলী থানার সোনাউটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম তুহিন(২৫)। সে ফতুল্লার চাঁনমারী (মাউরাপট্টি) এলাকার মিজানের ছেলে। এর আগে নিহত ‘পিচ্চি মানিক’ এর স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখিত আসামিরা হলো, মো. দাউদ (৫৫), মো. শরীফ (৩৫), আরিফ (২৯), সজিব (২৭), শান্ত ওরফে ইয়াকুব আলী (২৩), নাঈম (২১), তুহিন (২৫), জিসান (২০), জুয়েল (২০) এবং অজ্ঞাতনামা ৬/৭ জন।

র‌্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভিকটিম ‘পিচ্চি মানিক’ এর সাথে আসামীদের সঙ্গে নানা বিষয়ে পূর্বশত্রুতা ছিল। গত ২৪ জুলাই রাত ৮টায় ভিকটিম তাঁর বন্ধুদের সঙ্গে চানমারীর সেকশন বাড়ির উদ্দেশ্যে বের হন। আনুমানিক রাত পৌনে ৯টায় চানমারী মাউরাপট্টি দোতলা গার্মেন্টস সংলগ্ন গ্রেপ্তারকৃত ১ নং আসামী মো. শরীফের গ্যারেজের সামনে পৌঁছালে আসামী শরীফ পিচ্চি মানিককে সালিশের কথা বলে কৌশলে নিজের গ্যারেজের ভিতর নিয়ে যায়। পরবর্তীতে আসামী তুহিনসহ সঙ্গীয় অন্যান্য আসামীদের সহায়তায় হাত-পা বেঁধে ধারালো চাপাতি, ছোড়া, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্রদ্বারা কোপাতে থাকে। এ সময় তাঁর চিৎকার শুনে বন্ধুরা এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করে। ঘটনাস্থলে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে আসামীরা পালিয়ে যায়। পরে ভিকটিমকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ (৮ আগষ্ট) বরগুনা জেলার আমতলী থানার সোনাউটা এলাকা থেকে তুহিনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »