শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

ফতুল্লায় পরিবেশ দূষণের অভিযোগে কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৩ Time View

ফতুল্লার পোস্ট অফিস রোড এলাকায় তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার অভিযোগে বুনন ডাইং নামক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ওই প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বৈদ্যুতিক মিটার, গ্যাস মিটার খুলে কারখানার কার্যক্রম বন্ধ করা হয়। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ানের নেৃতত্বে এ অভিযান চলে। এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া উপস্থিত ছিলেন। বুধবার (৩ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, অভিযানে ফতুল্লার পোস্ট অফিস রোডে অবস্থিত তরল বর্জ্য উৎপন্নকারী বুনন ডাইং (পূর্বের নাম বিসমিল্লাহ টুইস্টিং/বলাকা ডাইং, আশহী ডাইং) নামক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বৈদ্যুতিক মিটার ও গ্যাস মিটার খুলে কারখানার কার্যক্রম বন্ধ করা হয়। গত ৩০ নভেম্বর একই অভিযোগে উক্ত কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করা হয়েছিল। এছাড়া পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, ইটিপি নির্মাণ ও এটিপি স্থাপন করে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার বাস্তবায়ন না করা পর্যন্ত কারখানার কার্যক্রম পরিচালনা না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »