মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ২

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪২ Time View

ফতুল্লার পাগলা তালতলা মাদ্রাসা রোডে একটি ওয়ার্কশপে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই জন দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। দগ্ধ দুই জন হলেন- ওয়ার্কশপের মালিক মো. জনি (৪০) এবং পথচারী মো. সুমন (৩০)।

জনি ফতুল্লার রসুলপুরের দেলোয়ার সরদারের ছেলে। তিনি ওই ওয়ার্কশপের মালিক। দগ্ধ সুমন পাগলা বাজার পপুলার হাসপাতাল এলাকার মৃত মোতালেব বয়াতির ছেলে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, আগুনে জনির শরীরের ৪০ শতাংশ ও সুমনের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে হাই ডিফেন্সি ইউনিটে রাখা হয়েছে।

ওই ভবনের মালিক মো. হাফেজ বলেন, শুক্রবার ছুটির দিন থাকায় ওয়ার্কশ সারা দিন বন্ধ ছিল। রাতে জনি ওয়ার্কশপের সাটার খুলে বিদ্যুতের সুইচ অন করার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে আমি নিচে নেমে দেখি জনি এবং একজন পথচারী দগ্ধ অবস্থায় রাস্তার ওপর পড়ে আছে। তখন দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ভবনের মালিক হাফেজ আরও বলেন, আমাদের এলাকায় এর আগেও কয়েকবার রাস্তার লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। অনেক পুরনো গ্যাস পাইপলাইন মাটির নিচ দিয়ে যাওয়ায় তা মরিচা পড়ে জায়গায় জায়গায় লিকেজ হয়ে গেছে। অনেক সময় সিগারেট খেয়ে তা রাস্তার ওপর ফেললেও আগুন ধরে যায়। এ ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অভিযোগ করার পরেও তারা কোনো খোঁজ খবর নিচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »