মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

ফতুল্লায় কভারভ্যানের চাপায় মিশুক চালক নিহত, আহত ৩

ফতুল্লা প্রতিনিাধি
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ Time View

ফতুল্লার বিসিকে সিমেন্ট বোঝাইকৃত শাহ সিমেন্টে কোম্পানীর কভারভ্যান (ঢাকা মেট্রো-উ -১১-২৪০৮) উল্টে সালাউদ্দিন (২২) নামের এক মিশুক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।

নিহত মিশুক চালক সালাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার আব্দুল বারেক মিয়ার পুত্র।নাম সালাউদ্দিন(২২)। সে তার স্ত্রী কে নিয়ে মুসলিমনগর মরাখাল পাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো বলে জানা যায়।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মুক্তারপুর -পঞ্চবটী সড়কের ফতুল্লা বিসিক রোড এলাকায়। সিমেন্ট বোঝাই কভারভ্যানটি আটক করা গেলেও ঘটনার পর চালক ও হেল্পার পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তারপুর থেকে শাহ সিমেন্টের সিমেন্টবোঝাইকৃত কভারভ্যানটি পঞ্চবটীর দিকে যাচ্ছিলো। এসময় হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে মিশুকটির উপর উল্টে যায়। ঘটনাস্থলেই মিশুক চালক মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম মিয়া, পিপিএম বলেন, সকালে বিসিকে শাহ সিমেন্টের মালবাহী ট্রাক উল্টে একজন নিহত হয়েছে। আরও ৩জন আহত হয়ে বর্তমানে হাসপাতালে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত এবং আহতদের স্বজনরা হাসপাতালে রয়েছেন, তারা আসলে মামলা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »