বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

নৈশপ্রহরীদের বেধে স্বর্ণের দোকানে ডাকাতি

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

ফতুল্লায় নৈশপ্রহরীদের বেধে রেখে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) ভোর রাতে ফতুল্লার দাপা পিলকুনি পাঁচতলা এলাকায় নিউ আলিফ জুয়েলার্সে এঘটনা ঘটে।
এদিকে ঘটনার বর্নণা দিয়ে দোকানের কর্মচারী আসিফ হাসান জানান, দোকানের মালিক আল হাসান স্ত্রীর মামলায় বর্তমানের জেলহাজতে রয়েছে। তার অবর্তমানে তার বাবা জাহিদ মিয়া দোকানের দেখাশোনা করেন। গতরাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় বাহিরে দুটি শার্টারে ৭টি তালা দিয়ে রেখে ছিলাম। এরমধ্যে ৪টি তালা ডাকাতরা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে দেড়শ ভরি রূপা, কাচের গ্লাসের ভিতরে সাজানো চার ভরি স্বর্ণের অলংকার, ক্যাশ থেকে নগদ ২০-২৫ হাজার টাকা এবং বিভিন্ন লোকজনের বন্ধক রাখা বিপুল পরিমানের স্বর্ণের অলংকার নিয়ে গেছে। তবে বন্ধক রাখা অলংকারের পরিমান জানা নেই তার।

নৈশপ্রহরী রানা জানান, তার সাথে কবির নামে আরেকজন প্রহরী আছে। তারা দুজন এলাকায় রাত্রীকালীন ডিউটি করার সময় ভোর রাতে একটি পিকআপভ্যানে করে ৭/৮জন মুখোশধারী যুবক আসেন। তারা এসেই তাদের দুজনকে হাত পা মুখ ও চোঁখ বেধে গাড়িতে আটকিয়ে রাখেন। এরপর ডাকাতরা দোকানের তালা কেটে ডাকাতি শেষে চলে যাওয়ার সময় তাদের দুজনকে সড়কে ফেলে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের সনাক্ত করার চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »