সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

৩১ দফা বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধ প্রজন্ম দলের লিফলেট বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৫৯ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গণসচেতনতায় সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ করছে মুক্তিযযোদ্ধা প্রজন্ম দল। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গোদনাইল ৮ নং ওয়ার্ডের আইলপাড়া পাঠানটুলী এলাকায় শনিবার (৪ জানুয়ারী) এ লিফলেট বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের মো: ফেরদৌস হোসেন রাজিব, মোঃ ইমতিয়াজ ভূঁইয়া ও মোঃ তানভীরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীরা।

এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল সাংবাদিকদের বলেন, ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছি। বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমার নেতা তারেক রহমান আগে থেকেই দিয়ে দিয়েছেন। আর এটা কাজে লাগালে বর্তমান সরকারের জন্য সহায়ক হবে। তিনি আরও বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের কাছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »