সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী প্রত্যাহার

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩৩২ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারীকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম।

চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল বারীকে প্রশাসনিক কারণে তাৎক্ষণিক বদলি করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে।

পুলিশের একাধিক সূত্র জানায়, থানায় দায়িত্ব পালনকালে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। প্রতিনিয়ত ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, লুটপাট, ভূমি দখল ও হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। ওসির নেতৃত্বে থানা পুলিশ সবচেয়ে বেশি মাদক উদ্ধার ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করতে সক্ষম হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গিয়ে তার শেষ রক্ষা হয়নি। একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে বদলি করা হয়েছে বলে এলাকায় গুঞ্জন উঠলেও প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

ওসি বারী বলেন, ভালো কাজ করার কারণে আমার বিরুদ্ধে একটি চক্র বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিষয়টি পুলিশের একাধিক ঊধ্বর্তন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের এআইজি মো. মেনহাজুল আলমের স্বাক্ষরিত চিঠিতে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারীকে বদলির আদেশ দেওয়া হলেও ওই আদেশ নানা কৌশলে বাতিল করেন তিনি। ওই বছরের ৮ সেপ্টেম্বর সোনারগাঁ থানার ওসি হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে নিজেকে বিএনপি সমর্থিত লোক হিসেবে দাবি করেন বারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »