বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সোনারগাঁয়ে বায়ুদূষণকারী ৪টি কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮০ Time View

সোনারগাঁও উপজেলায় বায়ুদূষণকারী ৪টি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম এ অভিযান চালায়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম রাসেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় অভিযানে প্রসিউকিশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন।

অভিযান পরিচালনা করা কারখানাগুলো হলো- উপজেলার মেঘনাঘাটের লাফাজ হোলসিম লিঃ কারখানাকে ২ লাখ টাকা, মেঘনা সিরামিক ইন্ডা: লি কারখানাকে ২ লাখ টাকা, মদিনা সিমেন্ট লি: কারখানাকে ২ লাখ টাকা ও ইউনিক সিমেন্ট ইন্ডা: লি: কারখানাকে ২ লাখ টাকাসহ মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, অভিযানে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১(খ) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক সোনারগাঁয়ে অবস্থিত বায়ুদূষনকারী ৪টি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »