রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

সোনারগাঁও প্রেসক্লাব সম্মাননা জানালো মানবজমিন সম্পাদক মতিউর রহমানকে

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাবের সাংবাদিকরা সম্মাননা জানিয়েছে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁও রয়েল রিসোর্ট-এর অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রকাশক মাহবুবা চৌধুরীসহ মানবজমিন এর সাংবাদিকরা ফ্যামিলি ডে অনুষ্ঠানে সোনারগাঁও ভ্রমণে আসেন। এ সময় সোনারগাঁও রয়েল রিসোর্টে তাদেরকে স্বাগত জানান সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন ও সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং মানবজমিনের সোনারগাঁও প্রতিনিধি আবু বকর সিদ্দিক।

এ সময় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক বজলুর রহমান সিআইপি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ মিঠু,সোনারগাঁও পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন কমিশনার, সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, আশরাফ মোল্লা, সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আতা রাব্বি জুয়েল, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি খোরশেদ আলমসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোনারগাঁও প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোক্তার হোসেন মোল্লা, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি রবিউল হোসাইন, দৈনিক আমাদের সময় পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মিজানুর রহমান মামুন, সোনারগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, সালাউদ্দিন আহমেদসহ সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »