বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

সিদ্ধিরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৭৪ Time View

সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ির আর্দশ বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও প্রদর্শন করায় মেসার্স আলম ষ্টোর নামের ১টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা ও প্রায় ৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সোমবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

তিনি বলেন, অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লংঘন ১৫’র ৪(খ) মোতাবেক সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ির আর্দশ বাজার এলাকায় অবস্থিত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শনকারী মেসার্স আলম ষ্টোর নামের প্রতিষ্ঠান থেকে প্রায় ৪০কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শনকারী, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »