মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ জাফর ও কবির গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে জোরপূর্বক চাঁদা আদায়কালে পরিবহন চাঁদাবাজ জাফর ও কবিরকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি টহল দল চিটাগংরোড থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ প্রায় নয়শত টাকা উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজ মফিজুর রহমান ফরিদ মুন্সী (৬২) পালিয়ে যান। গ্রেফতারকৃত মো. জাফর (৪৫) সিদ্ধিরগঞ্জের আইয়ুব নগর এলাকার হাজী জয়নাল আবেদীনের ছেলে মো. কবির হোসেন (৩৫) আটি ওয়াবদা কলোনীর আব্দুল হামিদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, র‌্যাব-১১ এর সদস্যরা সোমবার (২৩ অক্টোবর) রাতে জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড এলাকায় টহল ডিউটিরত অবস্থায় ছিলেন। এসময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন কিছু চাঁদাবাজ সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড স্ট্যান্ডে ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সত্যতা যাচাই করে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাতেনাতে চাঁদাবাজ জাফর ও কবিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক মফিজুর রহমান ফরিদ মুন্সির নেতৃত্বে অটো রিকশার স্ট্যান্ড থেকে গাড়িচালকদের নিকট হতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নিয়মিতভাবে গাড়ির ধরণ অনুযায়ী বিভিন্ন হারে চাঁদা আদায় করতো। গাড়ির চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে মারধরসহ বিভিন্নভাবে হেনস্তা করতো বলে এজাহারে উল্লেখ করা হয়। মঙ্গলবার (২৪ অক্টোবর) গ্রেফতার দুই চাঁদবাজকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের পর পুলিশ দুপুরেই তাদের আদালতে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »