বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদলের ২ কর্মী নিহত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৩৩ Time View

সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আদমজী-শিমরাইল সড়কে আদমজী ইপিজেডের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। তারা ২জন ছাত্রদলের কর্মী ছিল বলে নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আন্দালিব রহমান মিরাজ। তিনি বলেন, ইমন আর শুভ ছাত্রদলের কর্মী ছিলো। তারা আমার সাথেই রাজনীতি করতো। তাদের এমন মর্মান্তিক মৃত্যু কোনভাবে মেনে নেয়া যায় না। আমরা ট্রাক চালকের কঠোর শাস্তির দাবি জানাই।

এ ঘটনায় ঘাতক ট্রাক’সহ (কুষ্টিয়া ট ১১-১২৫৮) চালক আনোয়ার হোসেন (৫৩)’কে আটক করেছে পুলিশ। সে কুষ্টিয়ার বটতলী দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।

নিহতরা হলো ভোলার চরফ্যাশন থানাধীন উত্তর মনিরাজ গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শুভ (২২) ও শেরপুরের ঝিনাইগাজী থানাধীন ফুলহারি বাকাগোড়া গ্রামের মৃত পারভেজের ছেলে ইমন (২১)। তারা উভয়েই মিজমিজি মজিববাগ এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। শুভ স্থানীয় আনন্দ ক্যাবল নামে একটি ব্রডব্যান্ড (ইন্টারনেট) প্রতিষ্ঠানে চাকুরী করতো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলযোগে শুভ, ইমন ও রবিন নামে তিন যুবক ইপিজেডের সামনে দিয়ে আদমজীর দিকে যাচ্ছিল। এসময় একটি ব্যাটারি চালিত (থ্রি-হুইলার) অটোরিক্সাকে ওভারটে করতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে শুভ ও ইমন ঘটাস্থলেই নিহত হয়। তবে রবিন ভাগ্যক্রমে বেঁচে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর আলম জানান, এ ঘটনায় ট্রাক’সহ চালককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে এ ঘটনায় মামলা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »