শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহের সময় শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৪৫৪ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের একটি হাইস্কুলে আমিনুল হাসান (৩৮) নামে এক শিক্ষককে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহের সময় শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। লাঞ্ছিত করার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত মো. মাসুমকে আসামী করে ভূক্তভোগী ওই শিক্ষক সিদ্ধিরগঞ্জ থানার লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুরে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুরে আমিনুল হাসান সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় মো. মাসুদ নামে এক ব্যক্তি পূর্বের বিরোধের জেরে ওই কক্ষে ঢুকে ওই শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় গালিগালাজ করতে নিষেধ করায় ওই ব্যক্তি তাকে এলোপাথারীভাবে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখমের সৃষ্টি হয়। পরে তার ডাকচিৎকারে অন্যান্য শিক্ষক-শিক্ষিকরা এগিয়ে আসলে তাকে খুন করার হুমকি দিয়ে অভিযুক্ত ব্যক্তি চলে যায়। এদিকে শিক্ষক লাঞ্ছিত করার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, এ ঘটনায় ভূক্তভোগী শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিকে থানায় ডাকা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »