বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে চিকিৎসাসহ দুস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৯৭ Time View

সিদ্ধিরগঞ্জে দুইশতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের কর্মকর্তারা। এসময় সেনা বাহিনীর তদারকিতে দেড়শতাধিক নারী পুরুষকে চিকিৎসা সেবাও দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনের খেলার মাঠে ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আতিকুর রহমান খান (পিএসসি,জি) দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ও চিকিৎসা সেবার তদারকি করেন।
দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় গত ২০ জুলাই থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ৯ পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকা ঢাকা জেলাসহ ছয়টি জেলায় মোতায়েন রয়েছে। এর প্রেক্ষিতে সীমিত পরিসরে প্রায় এক থেকে দেড় হাজার অসহায় ও দুস্থ্য পরিবারকে চিকিৎসা সেবা সিদ্ধান্ত নেওয়া হয়। তারই প্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় দুই শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষধ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »