বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে হ ত্যা: স্বামী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩২৯ Time View

সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে ইতি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ইতি আক্তারের স্বামী মো. বিল্লাল (৩৫) কে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত ইতি আক্তারের বোন বাদী শনিবার (২৬ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামী বিল্লাল হোসেনকে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ইতি আক্তার তার স্বামীর সঙ্গে মিজমিজি এলাকার ইব্রাহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার রাত ১২টার দিকে তাদের ঘর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। ঘরের দরজা বন্ধ পাওয়া গেলে নক করলে বিলম্বে দরজা খোলেন স্বামী বিল্লাল হোসেন। এরপর লোকজন দেখতে পান ইতি আক্তার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম বলেন, পরকীয়ার সন্দেহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। দাম্পত্য কলহের জেরে রাতে একপর্যায়ে বিল্লাল হোসেন রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রী ইতিকে মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিল্লাল হোসেনকে আটক করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »