শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নারীর পা বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড-চাষাড়া লিঙ্করোডে কাভার্ডভ্যানের চাপায় এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গুরুত্বর আহত হয়েছেন। রবিবার (০৯ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের জলকুড়ি বাসস্ট্যান্ড আন্ডারপাসের পূর্ব পাশে এ দুর্ঘটনাটি ঘটে। রবিবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম।

স্থানীয়রা জানায়, সাইনবোর্ড থেকে চাষাড়া মুখী একটি কাভার্ডভ্যান একই পথে চলমান একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহীর মধ্যে এক নারী (২৪) ছিটকে পড়ে যান। এসময় কাভার্ডভ্যানটির চাকা তার ডান পায়ের উপর দিয়ে গেলে হাঁটুর নিচ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত আহত নারীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম জানান, কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ওই নারী গুরুতর আহত হন। দুর্ঘটনায় ওই নারীর পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও কাভার্ডভ্যান দুটিই জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »