সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার সিদ্ধিরগঞ্জে বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার ফতুল্লার রেজ্জাক বাহিনীর প্রধান ছেলেসহ গ্রেপ্তার: ৫৩ রাউন্ড গু.লি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ট্যাংক লরিতে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। এ সময় প্রায় ১৩ হাজার ৫’শ লিটার ডিজেলসহ দুটি ট্যাংক লরি ও ফিলিং স্টেশনের মিটার জব্দ করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বার্মা স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজ উদ্দিন।

প্রশাসন জানায়, অভিযানের সময় দেখা যায়, দুটি ট্যাংক লরি স্থাপন করে তাতে ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত করে সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল, যা প্রচলিত আইন ও বিধিমালার পরিপন্থী।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে জড়িত দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মো. জসিম (৩৮) এবং বার্মা স্ট্যান্ড এলাকার মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)।

অভিযানকালে ট্যাংক লরিগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ ও পিরোজপুর-ঢ-৪১-০০৪৮ নম্বরের দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। লরিগুলোতে আনুমানিক ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ ছিল। এছাড়া দুটি ফিলিং স্টেশন মিটারও জব্দ করা হয়। জব্দ করা ট্যাংক লরিগুলো সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »