সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ Time View

সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ (জেইউএন) এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কর্মকান্ড আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র সভাপতি ও দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদের সভাপতিত্বে সভার শুরুতেই মানবজমিনের স্টাফ রিপোর্টার ও এনটিভির প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনকে কার্যকরী কমিটিতে কো-অপ্ট করা হয়। সভায় কার্য্য বিবরনী পাঠ করেন সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে আরও ১৭ জন নতুন সদস্যের আবেদন অনুমোদিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি নাহিদ আজাদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হাসান, সাংগঠনিক সম্পাদক এম আর কামাল, কোষাধ্যক্ষ মোশতাক আহমেদ শাওন, কার্যকরী সদস্য শরীফ সুমন, নিয়াজ মোহাম্মদ মাসুম, মশিউর রহমান। সভায় উপস্থিত সব সদস্য সংগঠনের কার্যক্রমকে গতিশীলসহ সামাজিক কাজে সংগঠনকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব দেন। এ সভায় পরিচিতি অনুষ্ঠানের জন্য একটি ৫ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন হয়। এতে আনোয়ার হাসান কে আহ্বায়ক, নিয়াজ মোহাম্মদ মাসুমকে সদস্য সচিব এবং এম আর কামাল, বিল্লাল হোসেন রবিন ও শরীফ সুমনকে সদস্য করা হয়। এছাড়া শীঘ্রই একটি পরিচিতি অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »