মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক

সদর ও সিদ্ধিরগঞ্জের মামলায় ১২ দিনের রিমান্ডে পলক

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২১ Time View

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনটি হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ১২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইউম খান।

তিনি জানান, নারায়ণগঞ্জ সদর থানার ৫ দিন একটি ও সিদ্ধিরগঞ্জ থানার দু’টি মামলায় ১৪ দিন সর্বমোট ১৯ দিনের রিমাণ্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনটি মামলায় চারদিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় জুনাইদ আহমেদ পলক আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের চাষাড়ায় গুলিবিদ্ধ হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি আবুল হাসান স্বজন। পরদিন তিনি মারা যান। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে আগে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে ২১ জুলাই শিমরাইল এলাকায় গুলিতে মারা যান আহসান কবির শরীফ। সরকার পতনের পর তিনটি ঘটনাতে হত্যা মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলায় প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »