রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রশিক্ষণের সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৯ Time View

নারায়ণগঞ্জে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব-১৫) বাছাই ও মাস ব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।

জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব- আল-রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম নাসির ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য মাহমুদুল হাসান সুজন প্রমুখ।

সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব- আল-রাব্বি বলেন, গ্রাম বাংলায় এখনো ফুটবলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়ার তৈরি করার জন্য উন্নত প্রশিক্ষণের প্রয়োজন।

যে কোন প্রশিক্ষনই কখনো বিফলে যায় না। আশা করি মাসব্যাপী এই প্রশিক্ষণের মধ্য থেকেই আমরা পেয়ে যাবো জাতীয় পর্যায়ের কোন খেলোয়াড়কে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »