বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

শহরে ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলনের যৌথ সভা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮২ Time View

ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ শহরে। সোমবার (২৩ জুন) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা’র গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ এবং গ্রেট ডান্ডি নারায়ণগঞ্জ গেইট নির্মাণের উদ্যোগকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণসংহতি আন্দোলন নেতৃবৃন্দ সাতটি বিষয়ে অনতিবিলম্ব যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

যা নিম্মরুপ:-

১. মাদক এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রশাসনকে শূণ্য নীতি গ্রহণ করতে হবে এবং এগুলোর সাথে সংশ্লিষ্টদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

২. সন্ত্রাস-চাঁদাবাজি-দখলের বিরুদ্ধে প্রশাসনকে রাজনৈতিক পক্ষপাতহীন পদক্ষেপ নিতে হবে।

৩. করোনা মোকাবিলায় আইসিইউ সেবা চালু করতে হবে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত করোনা টেষ্টের কীট সরবরাহ করতে হবে।

৪. ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারে জনসচেতনতা উদ্যোগ গ্রহণ করতে হবে। ডেঙ্গু শনাক্তে পর্যাপ্ত কীট ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

৫. যানজট নিরোসনে থ্রি হুইলার নিয়ন্ত্রণ করতে হবে এবং ফুটপাতকে পথচারীদের চলাচলের উপযুক্ত করতে হবে।

৬. দ্রুত রাস্তাঘাট মেরামত কাজ সম্পন্ন করে জনভোগান্তি দূর করতে হবে।

৭. আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমলে সংগঠিত গুম-খুন হত্যাসহ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরে সভাপতি মুফতি মাসুম বিল্লাহ’র নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন- মুহাম্মদ সুলতান মাহমুদ, শেখ মুহাম্মদ হাসান আলী, মাওলানা শামসুল আলম, মুহা. ইসমাইল হোসেন, মুহা. শফিকুল ইসলাম, মুহা. মোস্তফা তালুকদার, সাইম হুসাইন, শাহ্ মুহাম্মদ ছগির হোসেন।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, বিপ্লব খান, অঞ্জন দাস, পপি রানী সরকার, আলমগীর হোসেন আলম, জাহিদ সুজন, নাজমা বেগম, মোঃ ইব্রাহিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »