শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

রেস্টুরেন্টগুলো আবাসিক ভবন থেকে বাইরে স্থানান্তর করা হবে: জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২০৩ Time View

মানুষের জীবন নিয়ে ব্যবসা হতে পারে না। রেস্টুরেন্টগুলো আইন অনুযায়ী যা যা থাকার দরকার তা যেন রাখে। আমরা দেখেছি রেস্টেুরেন্টগুলো আবাসিক এলাকায় করা হচ্ছে। বেইলি রোডের মতো দু:খজনক ঘটনা যেন নারায়ণগঞ্জে না ঘটে এজন্য আমাদের টিম কাজ করছে। ক্রামান্বয়ে রেস্টুরেন্টগুলো আবাসিক ভবন থেকে বাইরে স্থানান্তর করা হবে। রেস্টেরেন্ট রেস্টুরেন্ট এর জায়গায় থাকবে। তাদের সকল দপ্তরের ছাড়পত্র আছে কি না আমরা তা দেখবো। বিশ্ব ভোক্তা অধিকার দিসব উপলক্ষ্যে শুক্রবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এসব কথা বলেন। এরআগে “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে আদালতপাড়ায় র‌্যালি বের করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক আরও বলেন, রমজানে ব্যবসায়ীদের বলবো যার যার অবস্থান থেকে কম লাভ করে প্রকৃত খাবারটা মানুষকে দেন। ভোক্তার যে অধিকার তা যেন সংরক্ষণ হয়, সেদিকে সবাই খেয়াল রাখবেন। আমরা নিজেরাই ভোক্তা আবার নিজেরাই বিক্রেতা। আমরা কেউ একটি পণ্য বিক্রি করি আবার অন্য একটি পণ্য ক্রয় করি। কোন না কোনভাবে প্রত্যেকেরই কিন্ত অধিকার খর্ব হচ্ছে।

জেলা প্রশাসক আরও বলেন, জেলা প্রশাসক নয়, রাষ্ট্রের নাগরিক হিসেবে অনুরোধ করবো প্রত্যেকে যেন যার যার ব্যবসাটা সঠিকভাবে করি। আমরা ন্যায্য মূল্য রাখি। ভেজালমুক্ত নির্ভেজাল খাবার যেন মানুষ খেতে পারে সেই উদ্যোগটা গ্রহণ করি।

রমজানে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে সভায় ব্যবসায়ীদের আহবান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে চাষাড়া টাউন হলে আমরা নিজস্ব উদ্যোগে দোকান তৈরী করে দিবো। এখানে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্য বিক্রি করতে পারবেন। আগামী ২০ মার্চ থেকেই শুরু করতে পারেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ সুগার এন্ড ওয়েল মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শংকর সাহা, ক্যাব, নারায়ণগঞ্জ’র সাধারণ সম্পাদক কাজী দলিল উদ্দিন দুলাল, হোটেল-রেস্তোরা মালিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি শাহীনসহ আটা-ময়দা মালিক সমিতি, চাল আড়ৎদার মালিক সমিতি, ড্রাগ এন্ড কেমিস্ট ব্যবসায়ি সমিতি, নিতাইগঞ্জ ব্যবসায়ি সমিতি, কালিবাজার ব্যবসায়ি সমিতি, দিগুবাবু বাজার ব্যবসায়ি সমিতির প্রতিনিধিসহ বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »