সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

রূপগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩৬৩ Time View

রূপগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে শনিবার (৮ মার্চ) সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। উপজেলার ভুলতাস্থ রয়েলমুন রুফটপে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান। সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়েত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাঈদ মুন্না, রূপগঞ্জ আসন থেকে জামায়েত ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ আনোয়ার হোসেন মোল্লা, সাংবাদিক মীর আব্দুল আলীম, এম.এ মোমেন, মো. হানিফ মোল্লা, রাশেদুল ইসলাম ও এডভোকেট ইস্রাফিল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. হাফিজুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা সমাজের আয়না। আর এই আয়নাতে ময়লা জমে গেলে যেমন ছবি স্পষ্ট দেখা যায় না। তেমনি সাংবাদিকদের বিবেক নষ্ট হলেই অসত্য সংবাদ পরিবেশন শুরু করে। আগামীর সুন্দর রূপগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের জন্য কাজ করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও ভুমি সন্ত্রাসীদের বিরুদ্ধে কলম ধরতে হবে। মরণকে স্মরণ করে সকল সাংবাদিকদের সত্য ঘটনা সংবাদ মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »