বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

রূপগঞ্জে বিএনপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগানে নিন্দার ঝড়

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ Time View

গত শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে রূপগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের কর্মসূচীর অংশহিসাবে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগানের পর থেকে রূপগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

সমাবেশে রূপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান নিজের বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন, যা নিয়ে পুরো রূপগঞ্জ জুড়ে চলছে আলোচনা-সমালোচনা। পরে সভা মঞ্চ থেকে মাহাবুবকে দলের নেতা-কর্মীরা অপমান করে নামিয়ে দেন। বিএনপির স্থানীয় অনেক নেতাকর্মীর দাবি, আওয়ামী লীগের সময় সুযোগ-সুবিধা নিয়েছেন মাহাবুব রহমান। ৫ আগষ্টের পর বিএনপিতে ফিরেন তিনি। তাই তিনি ইতিপূর্বে দেয়া শ্লোগান ভুলতে পারছেন না।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় রূপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান ‘জয় বাংলা জয় ….’ বলে বক্তব্য শেষ করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠে।

এ বিষয়ে বিএনপি নেতা মাহাবুব রহমান বলেন, আমি ভুল করে ‘জয় বাংলা বলে স্লোগান দিয়েছি। তবে জয় বাংলা স্লোগান আমাদের দুশমন, এটা আমাদের খানদানের দুশমন। আবেগের মধ্যেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেছিলাম। বিএনপির এ নেতার দাবি, তার বক্তব্যের শেষের দিকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা ভুল হয়েছে।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, মাহাবুব রহমান আমাদের একজন প্রবীন নেতা। উনি কিভাবে জয় বাংলা বলে স্লোগান দিয়েছেন তা বুঝতে পারছি না। তাছাড়া শুনেছি, তিনি ৫ আগষ্টের আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তিনি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের সাথে রাজনীতি করছেন। এটি তিনি হয়তো ইচ্ছাকৃত করেননি।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার কিছু দোষর বিএনপি’র কিছু নেতার ছত্রছায়ায় তাদের দল পরিবর্তন করার চেষ্টা করছে। মাহাবুব রহমান আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছিলেন। বিএনপির সমাবেশে তার এমন বক্তব্য মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম ফারুক খোকন বলেন, কোনো বিএনপির নেতা-কর্মী নিষিদ্ধ স্লোগান দিতে পারবে না। সংগঠন বহির্ভূত কোনো কর্মকান্ডে কেউ জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »