বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

রূপগঞ্জে দুই পুকুর থেকে দুইজনের মরদেহ উদ্ধার

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২০৬ Time View

রূপগঞ্জে পৃথক দুটি স্থানে পুকুর থেকে এক কিশোর ও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।

শনিবার সকালে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড মারকাজ মসজিদের পাশের একটি পুকুর থেকে মোহাম্মদ সালমান (১৬) নামের এক কিশোরের মরদেহ এবং গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া কাঠপট্টি কমিউনিটি সেন্টারের পাশের একটি পুকুর থেকে আলমগীর হোসেন (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালমান উপজেলার বরাবো পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আর নিহত আলমগীর হোসেন হাটাবো এলাকার সাইফুল ইসলামের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, “সকালে জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ মারকাজ মসজিদসংলগ্ন পুকুর থেকে কিশোর সালমানের মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, “সালমান শুক্রবার (২৯ আগষ্ট) দুপুর থেকে নিখোঁজ ছিল। মরদেহ উদ্ধারের পর তার বাবা এসে শনাক্ত করেন।”

অন্যদিকে স্থানীয় লোকজন গোলাকান্দাইল ইউনিয়নের কাঠপট্টি কমিউনিটি সেন্টারের পাশের পুকুরে ভেসে থাকা লাশ দেখতে পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আলমগীর শুক্রবার রাতে মাছ ধরতে গিয়েছিলেন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, “তাদের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। দুইজনের মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »