সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ Time View

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল মতিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রজব আলী ফকির, রেজাউল করিম, শাহীন মিয়া, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মোমেন ভুঁইয়া, ইলিয়াছ ভুঁইয়াসহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি শুধু দেশ স্বাধীনের ঘোষণাই করেননি, তিনি যুদ্ধ করেছেন। জিয়াউর রহমানের জন্যই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছেন। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়বে বাংলাদেশ। এ জন্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে রূপগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ, ভুমিদস্যুতা ও নৈরাজ্য বন্ধে দলের নেতাকর্মীরা কাজ করছে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও উপস্থিতিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »