বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন তৃণমুল বিএনপির কমিটি ঘোষণা

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ Time View

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন তৃণমুল বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে নারায়ণগঞ্জ জেলা তৃণমুল বিএনপি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে রূপগঞ্জ উপজেলার রূপসী খন্দকার বাড়িতে জেলা তৃণমুল বিএনপির আয়োজনে এক কর্মী সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা তৃণমুল বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ভুঁইয়া মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকনের সঞ্চালনায় আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমুল বিএনপির মহাসচিব এড. তৈমূর আলম খন্দকার। কর্মী সম্মেলন শেষে প্রধান অতিথির উপস্থিতিতে মুড়াপাড়া ইউনিয়নে তৃণমুল বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট কমিটির প্রাথমিকভাবে ঘোষণা করেছে জেলা তৃণমুল বিএনপি।

কর্মী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- জেলা তৃণমুল বিএনপির সদস্য কামাল খান, আব্দুল হাই তালুকদার, মাওলানা মুজিব উল্লাহ, বুলু ভুঁইয়া সহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে এড. তৈমূর আলম খন্দকার তৃণমুল বিএনপির নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন এবং সারাদেশে তৃণমুল বিএনপির কমিটি গঠন প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান। সারাদেশের মধ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে তৃণমুল বিএনপি মডেল হিসেবে তৈরি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সারাদেশের মত নারায়ণগঞ্জেও তৃণমুল বিএনপিকে শক্তিশালী সংগঠনে রূপ দিতে তিনি সকল ধরণের সহযোগীতা ও দিকনির্দেশনা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। তৈমুর আলম খন্দকার জানায়, তৃণমুল বিএনপির উজ্জল ভবিষৎ রয়েছে।

কমিটি গঠনের বিষয়ে জেলা তৃণমুল বিএনপির সদস্য সচিব এড. মাজহারুল ইসলাম রোকন বলেন, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে তৃণমুল বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট কমিটির প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে।

এড. তৈমূর আলম খন্দকারের হাতকে শক্তিশালী করতে আমরা পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ জেলার ৪২টি ইউনিয়ন, ৫টি পৌরসভা কমিটি গঠন করবো। এরপর থানা/উপজেলা কমিটি গঠন করবো।

মোকারম সিকদারকে সভাপতি ও জাহিদ হাসান কাশেমকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে খন্দকার আলতাফ হোসেন, সহ-সভাপতি পদে মীর কাশেম, যুগ্ম সম্পাদক পদে ডা: হামিদুল্লাহ মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম হিরা, সহ-সাংগঠনিক সম্পাদক পদে জিয়াউল হক, অর্থ সম্পাদক পদে কবির হোসেন, স্বাস্থ্য সম্পাদক পদে নুরুল ইসলাম, পল্লী উন্নয়ন সম্পাদক পদে আবুল হোসেন, কৃষি উন্নয়ন সম্পাদক পদে আমির হোসেন সরকার, শিক্ষা উন্নয়ন সম্পাদক পদে মজিবুর রহমান, ত্রাণ সম্পাদক পদে শফিক মিয়া, প্রচার সম্পাদক পদে শাহীন আলম, আইন বিষয়ক সম্পাদক পদে আব্বাস মিয়া, দপ্তর সম্পাদক পদে দুলাল মিয়া ও আরাফাত মিয়াকে কোষাধ্যক্ষ পদে সহ আরো ১৩জনকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »