বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

মেট্রোরেলের আদলে নারায়ণগঞ্জে ৮ জোড়া কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৫২৩ Time View

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ৮ জোড়া ট্রেন সার্ভিস উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) দুপুরে চাষাড়া রেল স্টেশনে এই উদ্বোধন কার্যক্রম করা হয়। এসময় রাজনৈতিক ও সামাজিক ও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলো।

এর আগে ট্রেনটি সকাল ১১ টায় ঢাকা থেকে ছেড়ে আনুমানিক ১১ টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ পৌঁছায় এবং পরবর্তীতে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ ত্যাগ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ, নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামের সাবেক আমীর মাইনুদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেনসহ অন্যরা।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এসময় বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ৮ জোড়া নতুন ট্রেন চালু করা হলো। এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর জন্য দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে। মেট্রোরেলের আদলে তৈরি এসব ট্রেন আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হবে এবং উন্নত সেবার মানদণ্ড বজায় রেখে পরিচালিত হবে।

তিনি আরো বলেন, আগের ট্রেনের সাথে তুলনা করলে দেখা যাবে আগে যেমন ৮টি বগি ছিল এখন ১১টি বগি। ৩৮২ জন যাত্রী নিতে পারতো সেখানে এখন ৫৯২ জন যাত্রী বসে যেতে পারবে। এই ট্রেনটি এক সাথে ১১৭৬ জন যাত্রী একসাথে বহন করতে সক্ষম। আরেকটি বিষয় এটি আমাদের দেশে মেট্রোরেল আদলে তৈরি ট্রেন যা জনগনের যানজটের ভোগান্তি থেকে রেহাই দিতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »