বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

মালামাল নিয়ে পালিয়ে গেলেন মালিক: বকেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪৮১ Time View

সিদ্ধিরগঞ্জে বেকয়া বেতনের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এ.এস.টি গার্মেন্টসের শ্রমিকরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুয়েত প্লাজার সামনে গার্মেন্টস শ্রমিকরা এই বিক্ষোভ করে। এসময় প্রায় আধা ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, এ.এস.টি গার্মেন্টসের মালিক পক্ষ তাদের বেতন বোনাস দেওয়ার আশ্বাস দিয়ে ঈদের আগেই তাদের ছুটি দিয়ে দেন। ঈদের পর ছুটি শেষ হলে শ্রমিকরা কাজের উদ্দেশ্যে এসে গার্মেন্টস বন্ধ পায়।

শ্রমিকরা আরও বলে, মালিক পক্ষ কৌশল করে তাদের ছুটি দিয়ে রাতের অন্ধকারে সকল মালামাল নিয়ে পালিয়ে গেছে। এখানে প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করতেন বলে জানা গেছে। গত ৩-৪ মাসের বকেয়া বেতনের দাবি নিয়ে তারা আজ মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে পুলিশের সহায়তায় মহসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

এদিকে এ.এস.টি গার্মেন্টসের মালিক মো. আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, আমরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে মহসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, তাদের মোবাইল বন্ধ রয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে যদি কেউ থানায় অভিযোগ দেয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »