শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫

মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭৬ Time View

নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের কেন্দ্র ঘোষিত চলমান সাংগঠনিক পালন উপলক্ষ্যে সোমবার (২৩ জুন) বিকেলে মহানগর জামায়াতের কার্যালয়ে এ কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়।

কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

মহানগর আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত বৈঠকে নারায়ণগঞ্জ মহানগরের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন এবং কর্মপরিষদ সদস্য ও মহানগরী টিম সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় জনাব সাইফুল আলম খান মিলন বলেন, নিজেদের জাগতিক দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আমাদের বেশী বেশী দোয়া করতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া দেশ ও জাতির মুক্তি হবে না।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দেশ প্রেমিক সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগনের ভাষা বুঝে তাদের সুখ দুখে পাশে থাকতে হবে। আমাদের জ্ঞান-অর্জন বাড়াতে হবে, ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতে মনযোগী হতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »