শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩৬৮ Time View

রূপগঞ্জের ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগের দাবিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। রোববার (১৮ আগস্ট) দুপুরে ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় এ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা ছাত্র-ছাত্রীদের বৈষম্যবিরোধী আন্দোলনে যেতে দেননি। কেউ বৈষম্যবিরোধী আন্দোলনে গেলে তার ছাত্রত্ব বাতিল করাসহ হামলা, মামলার হুমকি-ধামকি দিতেন অধ্যক্ষ। শুধু তাই নয়, তিনি অন্যায়ভাবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেছেন। তার নিজস্ব নিয়মে প্রতিষ্ঠানটি চালিয়েছেন। দুর্নীতি ও অনিয়ম করে সম্পদ বানিয়েছেন। ফলে অবিলম্বে আব্দুল আউয়াল মোল্লøার পদত্যাগ দাবি করেছেন বিক্ষুদ্ধরা। এ বিষয়ে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়ালকে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »