সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
আমলাপাড়া আদর্শ স্কুলে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয় আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা

ভিক্টোরিয়ায় নবজাতকের জন্য আইসিইউ ইউনিটের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৬৫ Time View

ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত ৪ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে এ আইসিইউ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসকের প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র সাত দিনের মধ্যেই এই অত্যাধুনিক আইসিইউ ইউনিটের কাজ সম্পন্ন করে উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান, হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় জেলা প্রশাসক বলেন, নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এই আইসিইউ ইউনিট একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্য খাতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। সিভিল সার্জনসহ অন্যান্য কর্মকর্তারা জানান, এই ইউনিট চালু হওয়ায় নারায়ণগঞ্জসহ আশেপাশের জেলার নবজাতক রোগীদের আর রাজধানীতে যেতে হবে না। ফলে চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »