শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ভাড়া নিয়ে ভাড়াটিয়াদের সঙ্গে হাতাহাতি, প্রাণ গেলো বাড়িওয়ালার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩৮ Time View

সিদ্ধিরগঞ্জে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার পরিবারের সদস্যদের হাতাহাতিতে মো. আবুল বাশার (৭০) নামে বাড়িওয়ালার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টায় নারায়াণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটেছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাড়াটিয়ার পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মো. তছর উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (২৯), সোহাগের স্ত্রী আলেহা বেগম (২২) এবং সোহাগের মা ফাতেমা বেগম (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে ভুক্তভোগী বাড়ির মালিকের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন আটক অভিযুক্তরা। গত ৩ মাস ধরে ঘর ভাড়া পরিশোধ করেননি তারা। এতে বাড়ির মালিক সোহাগ হোসেনকে বাড়ি ছাড়ার কথা জানান। এ নিয়ে উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সবশেষ সোমবার (২৩ জুন) রাতে বাড়ির মালিক সোহাগ হেসেনের ঘরে তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত সোহাগ বাসায় গেট আটকানো দেখতে পান। তখন বাড়িওয়ালার ছেলে নাফিজকে (৩৫) গেট খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন।

একপর্যায়ে গেট খুলে দিয়ে নাফিজ উচ্চ মেজাজে ভাড়াটিয়া সোহাগের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এসময় তাৎক্ষণিক নাফিজের ভাই বাধন (৩২) ঘটনাস্থলে এসে বাকবিতণ্ডায় যুক্ত হন। দুই ভাই মিলে ভাড়াটিয়া সোহাগের সঙ্গে হাতাহাতিতে জড়ান। ঝগড়ার আওয়াজ শুনে সোহাগের স্ত্রী ও তার মা এবং বাড়িওয়ালা আবুল বাশার এসে তাদের শান্ত করার চেষ্টা করেন। ঝগড়া থামাতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে আবুল বাশার ধাক্কা লেগে পড়ে যান। পরে তাৎক্ষণিক আহত অবস্থায় তাকে প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ৩ মাসের ঘর ভাড়া পাওনা নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। তখন নিহত আবুল বাশারকে ভাড়াটিয়ারা ধাক্কা দিয়ে ফেলে দেন। তিনি আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে খানপুর হাসপাতালে মৃত্যুবরণ করে। আমরা ভাড়াটিয়াদের সঙ্গে সঙ্গে আটক করেছি। তাদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »